রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোবাইল চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০১৭ ইং
মোবাইল চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা
সমীকরণ ডেস্ক: ময়মনসিংহে মোবাইল ফোন চুরির অভিযোগে দিনমজুর এক যুবককে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম শাওন (২২)। তিনি গৌরীপুর উপজেলার নতুন বাজার এলাকার দিনমজুর আবদুল মান্নানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযোগে জানা যায়, শাওন নিজেও দিনমজুরের কাজ করেন। তাঁকে মোবাইল ফোন চুরির অপরাধে পিটিয়ে হত্যা করেছেন ব্যবসায়ী ফিরোজ। ফিরোজের বরাত দিয়ে নিহতের বড় ভাই আলমগীর হোসেন শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গের সামনে এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকালে শম্ভুগঞ্জের ব্যবসায়ী ফিরোজ আহমেদের বাসা থেকে শাওন একটি মোবাইল চুরি করেছিল বলে তাঁকে জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক