শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কলেজছাত্র মুন্নার দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৪ ইং
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কলেজছাত্র মুন্নার দাফন সম্পন্ন

প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ছাত্র ও দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ব্যবসায়ী ইশরাক নাইম মুন্নার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

জানাজা ও দাফনকর্যে অংশ নেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, দামুড়হুদা মালিক সুপার মার্কেট কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মালিক সুপার মার্কেটের সেক্রেটারি শরিফুল ইসলামসহ দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ । এদিকে, মুন্নার অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও তার আত্মার শন্তি কামনা করেছে মালিক সুপার মার্কেটের ব্যবসায়ীরাসহ স্থানীয় বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, গত সোমবার বেলা দুইটার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের পূর্বাশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হন মুন্না। এসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ