শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানেনে আলী আজগার টগর

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৪ ইং
দর্শনাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানেনে আলী আজগার টগর

দর্শনা অফিস:
টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলী আজগার টগরকে দর্শনাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছ। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দর্শনা কলেজ মাঠে দর্শনা পৌরসভার আয়োজনে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে ও দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফের উপস্থাপনায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলী আজগার টগর।
তিনি বলেন, ‘এলাকার উন্নয়ন করা আমার একমাত্র লক্ষ্য। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে নির্বাচিত করায় আমি এলাকাবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের ১৫ দফা দাবি আমারও একই দাবি। আমি চেষ্টা করব দাবিগুলো পূরণ করতে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন নফর ও কাউন্সিলর সাবির হোসেন মিকা।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. শাহাব উদ্দিন, দর্শনা পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রবিউল হক সুমন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সমাজসেবক আকমত আলী, দর্শনা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল প্রমুখ।
গণসংবর্ধনায় এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা জানান দর্শনা পৌর মেয়র, পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগ, দোকান মালিক সমিতি, গণউন্নয়ন গ্রন্থাগার, ওয়েভ ফাউন্ডেশন, দর্শনা প্রেসক্লাব, মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থা, দর্শনা পৌর শাখার প্রাথমিক বিদ্যালয় নেতৃবৃন্দ, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, দর্শনা পৌর প্রবীণ কমিটি, দর্শনা নাগরিক কমিটি, দর্শনা পৌর ৩ নম্বর ওয়ার্ডবাসী, রেলশ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দামুড়হুদা শাখা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, ২ নম্বর ওয়ার্ডবাসী, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, দর্শনা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন, দর্শনা পূজা উদ্যাপন কমিটি, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস দর্শনা থানা শাখা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ