শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাকিমপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৪ ইং
হাকিমপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক, সরোজগঞ্জ:
‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল’ স্লোগানে আলমডাঙ্গার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগত ছাত্রদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তুহিন হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষিকা মোছা. লাবনী খাতুন ও স্কুলের দপ্তরি ডাবলু হোসাইন। ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন আশিক-১, সাব্বির, হালিম, আলম, পিয়াস, হিমেল, রাজিবুল, আশিক-২, নাজমুল, বাপ্পিসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আক্তার আরফিন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ