শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা তথ্য অফিসের উদ্যোগে দামুড়হুদার বিষ্ণুপুরে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৪ ইং
জেলা তথ্য অফিসের উদ্যোগে দামুড়হুদার বিষ্ণুপুরে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপরে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিডিওকলেরর মাধ্যমে উন্মুক্ত বৈঠক প্রধান অতিথি ছিলেন ঢাকার গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মো. জেলা নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহকারী নাসের উদ্দিন এবং নুর জাহান খাতুন। অতিথিরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবারের প্রতি মায়েদের ভূমিকা, শিশু শিক্ষা, নিরাপদ খাদ্য, গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ