শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিলীপ কুমার আগরওয়ালাকে শুভেচ্ছা জানালেন যুব মহিলা সংস্থার নেতৃবৃন্দ

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৪ ইং
দিলীপ কুমার আগরওয়ালাকে শুভেচ্ছা জানালেন যুব মহিলা সংস্থার নেতৃবৃন্দ

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য চুয়াডাঙ্গার কৃতি সন্তান দিলীপ কুমার আগরওয়ালাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাহানারা যুব মহিলা সংস্থার নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বর দিলীপ কুমার আগরওয়ালার দলীয় অস্থায়ী কার্যালয়ে জাহানারা যুব মহিলা সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন সংস্থার সভাপতি ও জাতীয় ইয়ুথ কাউন্সিলের জেলা প্রতিনিধি জাহানারা খাতুন। এসময় উপস্থিত ছিলেন জাহানারা যুব মহিলা সংস্থার সদস্য রোজিনা আক্তার, পপি খাতুন, পারভীন রুনা, রেশমি, আনিতা, চুমকি, বিউটি, টুম্পা, সাথী, মাহারুন, বিলকিস বানু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ