শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ করিম বহিষ্কার

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৪ ইং
হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ করিম বহিষ্কার

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ করিমকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাউলি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ করিমের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে হাউলী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তানজিদ হাসান তামিমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এই সিদ্ধান্ত নেন। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ