শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২৪ ইং
তিতুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সদর উপজেলা কমিটির জরুরি বৈঠকে তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়াও, ওই প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির জন্য আগ্রহীদের জীবনবৃত্তান্ত সদর উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ