শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদক:
মাঘের শুরুতে চুয়াডঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। এই তীব্র শীতের অনুভূতির মাঝে অসহায় দুস্থ শীতার্তদের কিছুটা কষ্ট লাঘবে অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, বিজিবিএম, এমপিএইচএফ, ঢাকা রোটারি ক্লাবের সহায়তায় কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার ফার্মপাড়ায় খাদেমুল ইসলাম মাদ্রাসা মাঠে দুস্থ শীতার্ত মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবার টানা চারদিনের কস্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছিলেন তিনি। যা শেষ হয় গত মঙ্গলবার।

গতকাল ফার্মপাড়া খাদেমুল ইসলাম মাদ্রাসা’র বড় হুজুর মাহফুজুর রহমান সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গার এই কৃতী সন্তান অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, বিজিবিএম, এমপিএইচএফ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ শরিফুল আলম বিলাস, মফিজুর রহমান মনা, হারু মিয়া, আজিজুল, ফারুক হাসান চান্দু, আমিনুল ইসলাম লুলু, মিলু ও জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান চুয়াডাঙ্গার বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রচণ্ড শীতে চুয়াডঙ্গার অসহায় দুস্থ মানুষগুলো খুবই কষ্টে রয়েছে। তাদের কষ্ট লাঘবেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি ভবিষ্যতেও চুয়াডাঙ্গার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ