শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৪ ইং
ঝিনাইদহে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক চাপায় ইব্রাহীম হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।  সে কুষ্টিয়ার চারমিলপাড়া গ্রামের হারুণ শেখের ছেলে। ইব্রাহীমের ভাই ইদ্রিস আলী জানান, তারা দুই ভাই নিজেদের নছিমনে কুষ্টিয়া থেকে হাটগোপালপুর বাজারে জাহাঙ্গীরের রাইচ মিলে যাচ্ছিল। তারা হাটগোপালপুর বাজারের রাইচারণী কলেজের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের আলমসাধুর পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনে বসে থাকা তার ছোট ভাই ইব্রাহীম সড়কে পড়ে গুরুতর আহত হয়। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। ইব্রাহীমকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফী আইভি তাকে মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহম্মেদ বলেন, ‘ট্রাকটি আমরা আটক করতে পারিনি। তবে আটকের চেষ্টা চলছে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ