শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বিদেশি অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৪ ইং
কালীগঞ্জে বিদেশি অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার একতারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজন বিশ্বাস একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।

কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল একতারপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন বিশ্বাস ওরফে রাজুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। রাজু একজন পেশাদার সন্ত্রাসী। নাশকতা, মাদক, ধর্ষণসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন রাজু।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ