রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সীমাহীন লোডশেডিং অব্যাহত : জনজীবন অতিষ্ঠ

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০১৭ ইং
আলমডাঙ্গায় সীমাহীন লোডশেডিং অব্যাহত : জনজীবন অতিষ্ঠ
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় চলছে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। বিগত কয়েকমাস ধরে চলতে থাকা লোডশেডিংয়ে বিপর্যস্থ আলমডাঙ্গা শহরবাসী। ভ্যাপসা গরমের আর বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। আলমডাঙ্গা ওজিপাডিকোডি’র আওতাধীন আলমডাঙ্গা পৌরসভাসহ কামালপুর আসাননগর, কালিদাশপুরের একাংশ এলাকায় দিনÑরাতের অধিকাংশ সময় বিদ্যুৎ বিহীন অবস্থ্ায় থাকে। যার ফলে ছাত্রছাত্রীদের পড়াশুনা ব্যবসাÑবাণিজ্যসহ ব্যাংক ও বিভিন্ন অফিসের কাজে বিঘœ ঘটছে। ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। রাতে বিদ্যুৎ না থাকায় বৃদ্ধ শিশুসহ সব বয়সী মানুষ নিদ্রাহীনতা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যুতের এমন নাজুক অবস্থা বর্তমান সরকারের আমলে ইতিপূর্বে আর কখনও দেখা যায়নি। সরকার বিদ্যুৎ উৎপাদনে কোন ঘাটতি নেই দাবী করলেও আলমডাঙ্গা ওজিপাডিকোডির আবাসিক প্রকৌশলী আবেদ আলীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হওয়ায় অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। তিনি বলেন, আলমডাঙ্গায় ওজিপাডিকোর চাহিদা ৪ মেগাওয়াট আর পাওয়া যাচ্ছে ২ মেগাওয়াট বিদ্যুৎ। যার ফলে অর্ধেকটা সময় লোডশেডিং করতে হচ্ছে। কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জানতে চাইলে তিনি সুস্পষ্ট কোন কথা বলতে পারেননি তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে আনতে আলমডাঙ্গার জনসাধারণ সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক