রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রধান বিচারপতির অপসারণের দাবিতে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০১৭ ইং
মেহেরপুরে প্রধান বিচারপতির অপসারণের দাবিতে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন
মেহেরপুর অফিস: প্রধান বিচারপতি এসকে সিনহার অপসারণ দাবি করে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকালে শহরের কোর্ট মোড়ে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজা খাতুন, মেহেরপুর শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা খাতুন, সদর থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুফিয়া খাতুন, যুগ্ম সম্পাদক বেদানা খাতুন, মুজিবনগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মিনুয়ারা খাতুন, শহর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা সফুরা খাতুন প্রমুখ। এ ছাড়াও স্থানীয় মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মিরা মানববন্ধনে অংশগ্রহন করেন। মানবন্ধনে বক্তরা অবিলম্বে প্রধান বিচারপতি এসকে সিনহার অপসারণ দাবি করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক