দামুড়হুদায় সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
- আপলোড তারিখঃ
২৬-০৮-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় সাজাপ্রাপ্ত দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে তাদেরকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানাপ পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাউর দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত রজব আলীর ছেলে আ. জলিলকে (৫৮) গ্রেফতার করেন। পরে দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল হোসেনকে (৬০) গ্রেফতার করেন। তারা দু’জনই সিআর মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী।
কমেন্ট বক্স