রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া যুবসমাজের উদ্যোগে ইসলামপাড়া মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে সেভেন হান্টার্স, টিম রয়েলস, সেভেন থান্ডার্স ও নাইট রাইর্ডাস এই চারটি দল অংশগ্রহণ করে। চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেভেন হান্টার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় সেভেন থান্ডার্স দল। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মিলন, রবিউল, নুরুজ্জামান নুরু, রাসেল ও মিণ্টু। ইসলামপাসহ আসপাশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা রাত্রীকালীন এই টুর্নামেন্ট উপভোগ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত