শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুপারের স্বেচ্ছাচারিতায় চলে সুন্দরপুর দাখিল মাদ্রাসা!

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৪ ইং
সুপারের স্বেচ্ছাচারিতায় চলে সুন্দরপুর দাখিল মাদ্রাসা!

প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দাখিল মাদ্রাসাটি চলছে নানা অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার মধ্যদিয়ে। এখানে নেই কোনো জবাবদিহিতা। মানা হয় না কোনো সরকারি নির্দেশনা। সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও দেখার কেউ নেই বলে অভিযোগ আছে। এসব অনিয়মের বিষয়ে খোঁজ নিতে গতকাল মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষকেরা সব বেতন তুলতে যাবে আর ছেলে-মেয়েদের খেলাধুলো করানো হয়েছে, এ জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই মাদ্রাসায় ঠিকমতো ক্লাস করানো হয় না। প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি দিয়ে চলে যান শিক্ষকেরা।

এদিকে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর এ রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, আধা সরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের শোক ঘোষণা করে। কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও ওই দিন পতাকাই উত্তোলন করা হয়নি।

এই বিষয়ে কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক অফিসার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধ করে রাখার কোনো সুযোগ নেই। আমরা সব শিক্ষকদের বলে দিয়েছি কেউ যদি বন্ধ করে রাখে, তাহলে সে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে জবাবদিহি করতে হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ