শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে এ কম্বল বিতরণের আলোজন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ, সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক আবু ইয়াজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সদস্য আকাশ আহম্মেদ, বাদশা মিয়া, জাজিদ হাসান, মিকাঈল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ