শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুটিমারী বাজারে মুদি দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৪ ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুটিমারী বাজারে মুদি দোকানে চুরি

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুটিমারী বাজারে আনিছ স্টোরের মুদি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। জেহালা ইউনিয়নের ছোট পুটিমারী গ্রামের আলী আসমানের ছেলে আনিছুর রহমানের (৪০) মুদি দোকানে এ এ চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অনিছ থানায় জিডি করেছে। দোকান মালিক আনিছুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে আটটা পর্যন্ত দোকানের ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরে যাই। মঙ্গলবার সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা, ভেতরে প্রবেশ করে দেখি দোকানের ড্রইয়ের তালা ভেঙে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে চোরেরা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ