জীবননগর অফিস:
জীবননগরে ৩০ বোতল ফেনসিডিলসহ জিয়ারুল ইসলাম মন্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়ারুল ইসলাম মন্ডল মেদিনীপুর মসজিদপাড়ার মৃত আ. সাত্তারের ছেলে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জীবননগর থানা-পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাঁকা গ্রাম থেকে জিয়ারুল ইসলাম মন্ডলকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন