শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সাংবাদিক কাজী আবুল বাশারের মায়ের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৪ ইং
মহেশপুরে সাংবাদিক কাজী আবুল বাশারের মায়ের মৃত্যু

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের সহসভাপতি কাজী আবুল বাশারের মা সোনাভান বিবি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলা পাড়ার সাবেক সেটেলমেন্ট অফিসের পেশকার মরহুম মোতাহার কাজীর সহধর্মিণী সোনাভান বিবি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে গতকাল ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

এদিকে, সোনাভান বিবির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি ওবাইদুল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি খাইরুজ্জামান চপল, সহসভাপতি জালাল উদ্দীনসহ প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ