শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বতন্ত্র প্রার্থী লণ্টুর ঢেঁকিকে সমর্থন দিল দর্শনা পৌর জাতীয় পার্টি

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৪ ইং
স্বতন্ত্র প্রার্থী লণ্টুর ঢেঁকিকে সমর্থন দিল দর্শনা পৌর জাতীয় পার্টি

দর্শনা অফিস:
নির্বাচন থেকে দলীয় প্রার্থী সরে দাঁড়ানোয় চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহারিয়ার মাহমুদ লণ্টুর ঢেঁকিকে সমর্থন জানিয়েছেন দর্শনা পৌর জাতীয় পার্টির নেতারা। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে অবস্থিত লণ্টুর অফিসে গিয়ে তারা চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহারিয়ার মাহমুদ লণ্টুর হাতে হাত রেখে ঢেঁকি প্রতীককে সমর্থন জানান দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির ১৫/১৬ জন নেতা-কর্মী।

দর্শনা পৌর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল উদ্দিন আহমেদ সাণ্টুর সভাপতিত্বে ঢেঁকির শিবিরে যোগদান করেন দর্শনা থানা জাতীয় পার্টির সভাপতি নুর জামাল, সহসভাপতি ফরহাদ খান শিল্পি, সম্পাদক হায়দার আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রম সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, দর্শনা পৌর শাখার সভাপতি এনামুল হক সণ্টু, সহসভাপতি মজিবর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ করিম মিণ্টু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ