শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৪ ইং
জীবননগরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জীবননগর অফিস:
জীবননগরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে পৌর ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আপেল মাহমুদ, জীবননগর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিপেন বিশ্বাস ও হাসাদাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাজমুল, লাজু, তন্ময়, সাহারিয়া মাসুদ, সম্রাট, সেতু, সাকিব, শাহিন, আশিক, পাভেল, মনির, পারভেজ, বিদ্যুৎ, আব্দুল কাদের, রুবেল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ