রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে মাদক ও চোরাচালান বিরোধী মত বিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০১৭ ইং
মহেশপুরে মাদক ও চোরাচালান বিরোধী মত বিনিময় সভা
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরস্থ ৫৮ বর্ডারগার্ড (বিজিবি) উদ্যোগে মহেশপুর অডিটোরিয়ামে ৫৮ বর্ডার গার্ড পরিচালক লে. কর্নেল মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে মাদক ও চোরাচালান বন্ধে গঠন মুলক বক্তব্য রাখেন বিজিবির দক্ষিন-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম পিএসসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আসুন যারা মাদক সেবন ও ব্যবসা করে তাদেরকে ঘৃনা করি এবং প্রশাসনের হাতে ধরিয়ে দিই। একজন মাদকাসক্ত ব্যক্তি তার সংসার, সমাজ ও রাষ্ট্রের ক্ষতিসাধন করে থাকে। তিনি আরও বলেন, মাদক মুক্ত ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে একা বিজিবির পক্ষে কাজ করা সম্ভব পর নয়। ফলে চোরাচালান বন্ধে আপনারা যারা জনপ্রতিনিধি, সমাজ সচেতন ব্যক্তি, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব সকলে মিলে একটি বারের জন্য আসুন, এলাকায় কারা চোরাচালানের সাথে জড়িত তাদেরকে চিন্থিত করি এবং বিজিবি ও পুলিশের হাতে ধরিয়ে দিয়ে শাস্তির ব্যবস্থা নিয়। তবেইতো দেশ ও জাতি উপকৃত হবে। সভায় কাজিরবেড় ইউপি চেয়ারম্যান বিএম সেলিম রেজা, নেপা ইউপি চেয়ারম্যান সামসুল হক মৃধা, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদসহ উপস্থিত সচেতন ব্যক্তিদের প্রশ্নের জবাবে কাজী তৌফিকুল  ইসলাম পিএসসি বলেন, যারা চোরাচালান করতো এখন করবে না মর্মে চেয়ারম্যানদের প্যাডে লিখিত পেলে আমরা তাকে সাধারন ক্ষমা করবো। পরবর্তীতে ঐ ব্যক্তি চোরাচালানের সাথে জড়িত হলে, তার দায় পড়বে চেয়ারম্যানের ঘাড়ে। সীমান্তের পশুহাটের বিষয়ে বলেন, যাবতীয় সীদ্ধান্ত নিবেন সরকার। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কর্তৃপক্ষের পরামর্শ ব্যতিরকে কিছুই করি না। তিনি বলেন, চোরাচালানীদের বিরুদ্ধে আমি কঠোর ভাবে সীমান্তে কর্মরত বিজিবিকে নির্দেশনা দিয়েছি। তারা সর্বাবস্থায় টহলে থাকবে, কোন চোরাচালানকারীকে ছাড় দেওয়া হবেনা। পরিশেষে তিনি দেশ জাতি ও মহেশপুরবাসীর কল্যানার্থে সকলের ঐক্লান্তিক সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টর কমান্ডর কর্নেল আবু সাইদ আল মসউদ, ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন, পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান উদ্দিন, চেয়ারম্যান বিএম সেলিম রেজা, চেয়ারম্যান আমানুল্লাহ হক প্রমুখ। সভাটি পরিচালনা করন, ৫৮ বর্ডার গার্ডের অতিরিক্ত পরিচালক মেজর জসিম উদ্দিন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক