শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনেরহুদায় মরহুম আরিফুর রহমান জনির আত্মার মাগফিরাত কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৪ ইং
সেনেরহুদায় মরহুম আরিফুর রহমান জনির আত্মার মাগফিরাত কামনায় দোয়া

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে মরহুম আরিফুর রহমান জনির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এশার নামাজের পর সেনেরহুদা রেলগেট এলাকায় এর আয়োজন করে গ্রামবাসী। দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য দেন সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন, রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ আবু বক্কর ছিদ্দিক, খতিব আরিফুল ইসলাম, হাসানুজ্জামান, শরিফুল ইসলাম সহ স্থানীয় উলামায়ে কেরামগণ।

এর আগে মরহুম আরিফুর রহমান জনির স্মৃতিচারণ করে বক্তব্য দেন আসাদুর রহমান বিশ্বাস ভেদু, উথলী বাজার কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সভাপতি আবু জাফর, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মহি উদ্দিন মলো প্রমুখ। দোয়া পরিচালনা করেন উথলী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ