বুধবার, ২০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিক্ষক জামিরুল ইসলামকে মারধর-ছিনতাই ঘটনায় মামলা

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০১৭ ইং
আলমডাঙ্গায় শিক্ষক জামিরুল ইসলামকে মারধর-ছিনতাই ঘটনায় মামলা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের শিক্ষক জামিরুল ইসলামকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ২জনকে আসামী করে আদালতে মামলা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মৃত জালাল খানের ছেলে জামিরুল ইসলাম গত কয়েকদিন আগে ব্যাংক থেকে বেতনের টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। জামিরুল সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গার হাউসপুর ব্রীজের নিকট পৌছালে গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার ইসমাইল হোসেনের ছেলে কাইরুল ইসলাম মামুন ও কলেজপাড়ার মনিরুজ্জামানের ছেলে শফিউজ্জামান তার গতিরোধ করে তাকে গালিগালাজ ও মারধরের হুমকি দিয়ে ফেলে দেয়। কাইরুল মামুন তার হাতে থাকা লোহার রড দিয়ে জামিরুলকে মারপিট শুরু করে। এসময় জামিরুল মাটিতে পড়ে গেলে তার পকেটে থাকা বেতনের ১৬ হাজার টাকা জোর পূর্বক কাইরুল মামুন ও শফিউজ্জামান ছিনিয়ে নেয়। সে বাধা দিতে গেলে পুনরায় রড দিয়ে আঘাত করে। এ ছাড়াও ৩০ হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন ও আংটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় জামিরুল ইসলাম চুয়াডাঙ্গা আমলি আদালতে দন্ড বিধির ৩১৪ /৩২৩/৩০৭/৩৯২/৩৯৪/৩৪ ও ১১৪ ধারায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনে জানান, মামলার কপি পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো।


কমেন্ট বক্স
notebook

৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন