দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার চারবারের নির্বাচিত প্রয়াত মেয়র মতিয়ার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় দর্শনা পৌরসভার আয়োজনে এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, পৌরসভার প্রকৌশলী সাজেদুর রহমান, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন. আব্দুল হান্নান, প্যানেল মেয়র রবিউল হক সুমন, জাহানারা বেগম, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম, সাবির হোসেন (মিকা), এনামুল হক, আব্দুল খালেক, সাইফুল ইসলাম মুকুল, বিলকিস বেগম, সুরাতন বেগম, বিল্লাল হোসেন ও মনির সরদার। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার কর বিভাগের কর্মকর্তা সরোয়ার হোসেন।
সমীকরণ প্রতিবেদন