শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক সমাবেশ

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক সমাবেশ

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার যোহরের নামাজের পর আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী।

স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা জুবায়ের খান, সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া মহিলা কওমি মাদরাসার মুহতামিম মাওলানা তরিকুল ইসলাম মাহমুদী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলী,শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনিরুজ্জামান,অত্র মাদ্রাসার সহসভাপতি আবু জাফর, কাজী ইয়াসিন আলী টনি, মির্জা আমিরুল ইসলাম কর্নেল, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন ডাকু,সদস্য মনিরুজ্জামান মনি। উক্ত অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জীবননগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুছা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ