শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-২ আসনে জাকের পার্টির যুবরাজের গণসংযোগ ও পথসভা

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৩ ইং
চুয়াডাঙ্গা-২ আসনে জাকের পার্টির যুবরাজের গণসংযোগ ও পথসভা

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আন্দুলবাড়ীয়া বাজারে পথসভা ও গণসংযোগ করেছেন।

গতকাল শনিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে এই পথসভায় প্রধান অতিথির যুবরাজ বলেন, ‘আমি কোনো নেতা নয়, সেবক হিসেবে ও খাদেম হয়ে চুয়াডাঙ্গা-২ আসনের জনতার সেবা করতে জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি গতকাল শনিবার বিকেলে আন্দুলবাড়ীয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে হাতে হাত রেখে হ্যান্ডশেক করেন এবং সালাম ও শুভেচ্ছা বিনিময় করে গোলাপ ফুল মার্কা প্রতীকে ভোট ও দোয়া চেয়ে নির্বাচনী গণসংযোগ করেন। নির্বাচনী গণসংযোগকালে তার সফরসঙ্গী ছিলেন জাকের পার্টি জীবননগর উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আক্কাস আলী সুজন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন, জীবননগর উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি কাজী কবির হোসেন কবি, যুব ফ্রন্টের থানা সভাপতি আব্দুস সালাম, শ্রমিক ফ্রন্টের সভাপতি সমাদুল হোসেন, জাকের পার্টি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তার, পলাশ, উজ্জ্বল ,কাজী রুমিস প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ