সমীকরণ প্রতিবেদক:
‘নদী প্রেমিক সংসদ সদস্য প্রার্থীদের আসন্ন নির্বাচনে ভোট প্রদান করলে আগামী পার্লামেন্ট নদীবান্ধব হবে। এর ফলে নদী মাতৃক বাংলাদেশে নদী দখল হবে না, দূষণ হবে না, দেশ ও দেশের মানুষও ভালো থাকবে।’ এই স্লোগানে নিয়ে প্রচারণায় নেমেছে ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’ নামক প্রকৃতিপ্রেমী স্বেচ্ছাসেবক সংগঠন।
সংগঠনটি বলছে, নদীকে ভালোবাসে যাঁরা মাকে ভালোবাসে তাঁরা। নদীকে, মাটিকে, গাছকে, পশু-পাখিকে, প্রকৃতিকে ভালোবাসে যাঁরা, তারাই প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসে। সে কারণে দেশপ্রেমিক, নদী প্রেমিক, রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গকে ভোটের মাধ্যমে সমর্থন জানাতে ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের প্রধান অধ্যক্ষ হামিদুল হক মুন্সী।
প্রচারপত্র বিতরণ ও সামাজিক প্রচার মাধ্যমে প্রচার অব্যাহত রেখেছেন। প্রচারে প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদন