শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৩ ইং
এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা

দর্শনা অফিস:
দর্শনায় এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বিষপান করে মহিদুল ইসলাম (৫০) নামের হতদরিদ্র কৃষক আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তি দর্শনা পৌর এলাকার রামনগরের মেমনগর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মহিদুল বিভিন্ন সময় সংসারের দৈন্যতার কারণে বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে অর্থ ঋণ নিয়ে সংসারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। কিন্তু কোনোভাবেই পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারছিলেন না। বাড়তে থাকে ঋণের বোঝা। স্বল্প আয়ে কিস্তি পরিশোধ করা মহিদুলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। বিভিন্ন এনজিও থেকে লোন করে দেনার দায়ে সংসারে প্রায়ই মনোমালিন্য সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ ঘরের ভেতরে বিষপান করেন মহিদুল। পরে পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে মহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যাওয়ায় বিষয়টি চুয়াডাঙ্গা সদর পুলিশ দেখবে বলে তিনি জানান।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ