নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা ও রেড হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ উৎসবটির আয়োজন করা হয়। পিঠা উৎসবের পাশাপাশি শিশুদের ইচ্ছায় দৌঁড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এনসিটিএফ চুয়াডাঙ্গার সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা করে তা সমাধানে জন্য কাজ করার অঙ্গীকার করেন। দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি।
অনুষ্ঠানে এনসিটিএফ চুয়াডাঙ্গা থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি আয়াতুল্লাহ শাফী, সাধারণ সম্পাদক নাঈম বীন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম, শিশু গবেষক ওমায়ের হাসান রাইসুল ইসলাম, শিশু সাংবাদিক রাইসুল ইসলাম নোবেল ও ফারজানা ইয়াসমিন ওহি, সাধারণ সদস্য তানজিলুল ইসলাম নিহাজ, মাসুদ মৃধা, শান্তনু ইসলাম অন্তু, ফয়সাল মাহমুদ রাফি, মুহিত মুস্তাকিম, আসমা উল হুসনা, নওরীন সুলতানা, নুসরাত জাহান নওশীন, তাসনিম জামান অহনা, সামিয়া আলম ঐশী, তাজমেরি আফরোজ লামিয়া, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর ইয়ুথ মেন্টর সাইফুল্লাহ সাদিক সৌরভ, রেড হার্ট ফাউন্ডেশন থেকে উপস্থিত ছিলেন সভাপতি কামরুল ইসলাম অপু, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট তাছনিম তাবাচ্ছুম, এক্সিকিউটিভ অব পাবলিক রিলেশন মাইশা জাহান সাবা, সাধারণ সদস্য ফারহানা আনজুম প্রভা, রাফিউর বিন রকিব, মেহেজাবীন নাহার বর্ণ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন