শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ২০০ পিস ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৩ ইং
জীবননগরে ২০০ পিস ইয়াবাসহ দুজন আটক

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই মো. আবেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার মোল্লাবাড়ির গ্রামের মো. শওকত আলীর দোকানের সামনে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করেন। আটক দুজন হলেন- মহেশপুর উপজেলার তালসার গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (২৬) এবং উথলী গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে মো. জহুরুল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ