শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক নাগরিক ভাবনার চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন মিঠুন মাহমুদ

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৩ ইং
দৈনিক নাগরিক ভাবনার চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন মিঠুন মাহমুদ

সমীকরণ প্রতিবেদন:
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক সময়ের সমীকরণ ও মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ। গতকাল বুধবার বিকেলে দৈনিক নাগরিক ভাবনার সম্পাদক ও প্রকাশক আফরোজা সিদ্দিকা স্বাক্ষরিত নিয়োগপত্রটি হাতে পান তিনি।

এদিকে, দৈনিক নাগরিক ভাবনার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হওয়ায় মিঠুন মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ মন্ডলসহ চুয়াডাঙ্গার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা। এছাড়াও দৈনিক সময়ের সমীকরণ পরিবার মিঠুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ