শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুতুবপুরের শাহপুরে ঈগল প্রতীকের কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৩ ইং
কুতুবপুরের শাহপুরে ঈগল প্রতীকের কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের শাহপুরে ঈগল প্রতীকের কর্মী আনসার আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। জানা গেছে, কুতুবপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে আনছার আলী স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার একজন একনিষ্ঠ কর্মী। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঈগল প্রতীকের পোস্টার টাঙানোর কাজ করছিলেন শাহপুর গ্রামে। এসময় বিরোধী পক্ষ নৌকা প্রতীকের কর্মী একই গ্রামের পুটের ছেলে অলি তাকে লাথি মেরে মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গতকাল রাতেই সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ