রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তালাক দেয়া স্ত্রী ও শাশুড়ী পিটিয়ে জোরপূর্বক :শিশুকন্যাকে নিয়ে গেছে আঠারখাদা গ্রামের মহন

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০১৭ ইং
আলমডাঙ্গায় তালাক দেয়া স্ত্রী ও শাশুড়ী পিটিয়ে জোরপূর্বক :শিশুকন্যাকে নিয়ে গেছে আঠারখাদা গ্রামের মহন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার অভয়নগর গ্রামের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার মাকে পিটিয়ে মায়ের বুক থেকে শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে গেছে আঠার খাদা গ্রামে মহন। জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের অভয়নগর গ্রামের শারীরিক প্রতিবন্ধি কাশেম আলীর মেয়ে কাজলীর সাথে বারাদি ইউনিয়নের আঠারখাদা গ্রামের মকছেদ আলীর ছেলে মহনের সাথে ৫ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ৩ বছর বসয়সের একটি কন্যা সন্তান রয়েছে। মহন এরই মাঝে অন্য একজনকে বিয়ে করলে গত প্রায় ২ মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। মহন কাজলীকে বিয়ে করার আগে আরো একবার বিয়ে করেছিলো বলে কাজলী জানায়। এই অবস্থায় গতকাল দুপুরে মহন তার মা ও অন্য কয়েকজনকে সাথে নিয়ে শিশু কন্যাকে জোর করে নিয়ে যেতে চাই। কাজলী ও তার মা মহনকে বাধাঁ দিলে সে কাজলী ও তার মাকে বেদম মারপিট করে জখম করে। এই ব্যাপারে কাজলী আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক