শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নৌকার কর্মীর আবেদন

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৩ ইং
নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নৌকার কর্মীর আবেদন

গাংনী অফিস:
মেহরেপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের কর্মী আব্দুল হাকিম তার পরিবারের নিরাপত্তা চেয়ে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তিনি এ আবেদন করেন। আব্দুল হাকিম মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

আ. হাকিম লিখিত বক্তব্যে বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা চালানোর জন্য তার বাড়ির সামনে নিজ উদ্যোগে একটি ছোট দোকানে নির্বাচনী আফিস খোলেন। গত সোমবার রাত ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের (ট্রাক) কর্মী সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু ও জুবায়ের হোসেন উজ্জলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কালো মাইক্রোযোগে এসে বলে, তুমি নৌকায় ভোট করলে তোমার কপালে দুঃখ আছে। এসময় আমার পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসলে তারা পরিবারের লোকজনকেও হত্যার হুমকি দেন। পরে তারা নৌকা ভেঙে ফেলে ও পোস্টার ছিড়ে দেয়।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রীতম সাহা লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, অভিযোগটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ