শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৩ ইং
দর্শনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

দর্শনা অফিস:
দর্শনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দর্শনা পুরাতন বাজার ব্যাংক কার্যালয় থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজার সৌরভ হোসেন। প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আওয়াল হোসেন ও দর্শনা থানার এসআই টিপু সুলতান। এছাড়া আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার প্রদীপ্ত পাল ও টিএস ইলামা মাহজাবীন। কম্বল বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন আইএফআইসি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ