শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সরিষা খেত পরিদর্শন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৩ ইং
ঝিনাইদহে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সরিষা খেত পরিদর্শন

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা বিভিন্ন সরিষা খেত পরিদর্শন করেছেন। গতকার সোমবার দুপুরে সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামে মাঠে বিস্তীর্ণ সরিষা খেত পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া (ইউএনও) আক্তার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবীসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। মাঠে মাঠে ফসলের ব্যাপক সমাহার দেখে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর মিয়াকুণ্ডু গ্রামের মাঠে ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এবছর সরিষার বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদী।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ