শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গীর্জা পরিদর্শন করলেন ডিসি ও এসপি

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় গীর্জা পরিদর্শন করলেন ডিসি ও এসপি

সমীকরণ প্রতিবেদক:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দিনটি উদ্যাপন করেছে খ্রিস্টধর্মালম্বীরা। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিনকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন হিসেবে পালন করে থাকেন।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা মিশন পাড়া সেন্ট জেমস চার্জ পরিদর্শন এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
এসময় প্রতিটি গীর্জায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কেক পৌঁছে দেন। বড়দিন উৎসবমুখর পরিবেশে পালনে সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, চুয়াডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. মার্টিন হিরোক চৌধুরী প্রমুখ।

গাংনী:
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন মেহেরপুরের গাংনীতে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল প্রভাত থেকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর, পাকুড়িয়া, জুগিন্দা ও গাংনী পৌর এলাকার চৌগাছায় গীর্জায় প্রার্থনার মাধ্যমে দিনটির মূল কর্মসূচি শুরু হয়। পরে দিনব্যাপী খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নানাভাবে সাজানো হয়। উৎসব উপলক্ষে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বড় পরিসরে মেলার আয়োজন করা হয়। মেলাস্থলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও রাতে সেখানে ছিল নানা আয়োজন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ