শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার প্রতাপপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৩ ইং
দামুড়হুদার প্রতাপপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদক, কুড়ুলগাছী:
দামুড়হুদার প্রতাপপুরে ইজিবাইকের থাক্কায় আব্দুস সামাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সামাদ প্রতাপপুর গ্রামের স্কুলপাড়ার আহাদ আলীর ছেলে ও প্রতাপপুর আল-মুখতার দারুল হেদায়া কওমি মাদারাসার ছাত্র। এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে প্রতাপপুর গ্রামের দর্শনা-মুজিবনগর সকড়ের পাশে খেলা করছিল আব্দুস সামাদ। খেলার একপর্যায়ে রাস্তা পার হতে গেলে পেছন থেকে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে শিশুটি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা চালককে আটক রাখলে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে। গতকাল বাদ এশা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শিশু সামাদের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ