শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আচরণ বিধি লঙ্ঘন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৩ ইং
আলমডাঙ্গায় আচরণ বিধি লঙ্ঘন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার জেহালায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার এক কর্মীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জেহালা পশুহাট এলাকার নির্বাচনী ক্যাম্প প্রতিনিধিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রতিনিধিরা জেহালা ইউনিয়নে অনুমোদনের অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এছাড়াও ক্যাম্প সম্মুখে বিশালাকার গেইট নির্মাণ এবং গেইট হতে নির্বাচনী ক্যাম্প পর্যন্ত বৈদ্যুতিক আলোকসজ্জাকরণ করা হয়েছে। পূর্বে এ বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হলেও অপসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করেননি। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ফলে ওই ক্যাম্পের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাকে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ