মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার নাস্তিপুর থেকে ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০১৭ ইং
দামুড়হুদার নাস্তিপুর থেকে ইয়াবাসহ দুজন আটক
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার নাস্তিপুর থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেল ৫টার দিকে নাস্তিপুর পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মুহাম্মদ লুৎফুল কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর পাকা রাস্তার উপর হতে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, দামুড়হুদার জয়পুর গ্রামের দোয়াদেলের ছেলে ওসমান (৪০) ও ইয়ার উদ্দিনের ছেলে বেল্টু (২৫)। তাদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আসামীদের দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। নায়েক কাশেম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন