শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৮৭ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২৩ ইং
গাংনীতে ৮৭ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গাংনী অফিস:
গাংনীতে অভিযান পরিচালনা করে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিছুর রহমান (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা মুহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আনিছুর গাংনী উপজেলার মুহাম্মদপুর গ্রামের আসাদুল হক হিড়ের ছেলে।

ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে মাদক বিক্রির উদ্দেশ্য নিয়ে মাদক ব্যবসায়ী আনিছুর রহমান মুহাম্মদপুর গ্রামে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাংনী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ