রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের কনটেক মিলে পোল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০১৭ ইং
জীবননগরের কনটেক মিলে পোল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
জীবননগর অফিস: জীবননগর উপজেলার দেহাটি কনটেক পোল ফ্যাক্টরীর ক্রেনের তার ছিড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা গেছে, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মাঝেরপাড়ার ইউনুসের জামাই কনটেক মিলের দিনমজুর স্বপন (৫০) গতকাল সকালে ক্রেনে করে পোল তুলছিলেন। এসময় ক্রেনের তার ছিড়ে গেলে স্বপনের মাথার ওপর পোল পড়ে। তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং রক্তক্ষরন সৃষ্টি হয়। এক পর্যায় মিলের কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার কথা বলেছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক