শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৩ ইং
দামুড়হুদার কুড়ুলগাছীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রতিবেদক, কুড়ুলগাছী:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নে ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল সকাল সাড়ে ৮টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রি করা হয়। কার্ডধারীরা ৪৭০ টাকা মূল্যের একটি প্যাকেজে দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল পাচ্ছেন। গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ট্যাগ অফিসার হোসনে মোবারক শিলন।
এসময় ইউপি সচিব শাহাবুবুর রহমান, ইউপি সদস্য আজাহারুল ইসলাম, আহসান হাবিব, আশরাফুল ইসলাম, সোহরাব হোসেন, জিল্লুর রহমান, দেলোয়ার হোসেন বিপুল, মহিলা মেম্বার নাজমা জামান ও রেহেনা খাতুনসহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির তিন পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন।
ইউপি সচিব শাহাবুবুর রহমান জানান, কুড়ালগাছি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৮৫৭ জন ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির এই পণ্য বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ