রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক মার্কেটে দু’দফায় চার দোকানে চুরি : দোকানীদের মানবন্ধন:ডিসি অফিসের সামনে থেকে চুরির ঘটনায় হতবাক জনসাধারণ!

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০১৭ ইং
চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক মার্কেটে দু’দফায় চার দোকানে চুরি : দোকানীদের মানবন্ধন:ডিসি অফিসের সামনে থেকে চুরির ঘটনায় হতবাক জনসাধারণ!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সমবায় ব্যাংক মার্কেটের তিনটি দোকানে একই রাতে চুরি সংঘটিত হয়েছে। ধারণা করা যাচ্ছে শনিবার ভোর রাতের দিকে এ ২য় দফায় চুরির ঘটনা ঘটে। এর আগে গত ১২ আগস্ট শনিবার এ মার্কেটের জলীল হোমিও হল ঔষদের দোকানের তালা খুলে ড্রয়ারে রাখা নগদ ২০০টাকা ও খালিদ ফটোষ্ট্যাটের তালা ভাঙ্গে। এ সময় মার্কেটের ওপর তলায় অবস্থিত সমবায় অফিসের পিয়ন টের পাওয়ায় তার চিৎকারে চোরের দল পালিয়ে যায়। ২য় দফায় গতকাল ভোর রাতে একই মার্কেটের আরিফ ফটোষ্ট্যাট কম্পিউটার ঘরের তালা ভেঙ্গে কম্পিউটারে মনিটর ও স্ক্যানিং মেশিন চুরি করে নেয় এবং তার পাশের মিন্টু ডিপার্টমেন্ড্রাল থেকে তালা ভেঙে মালামাল কেনার নগদ ১৫ হাজার টাকা, সিগারেট ও একটি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের তালা ভাঙা। খবর পেয়ে সমবায় ব্যাংক মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. তৌফিকুজ্জামান তৌফিক সদর থানায় খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন ঘটনাস্থল ও এর আশপাশ পরিদর্শন করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের ব্যাপারে জোর চেষ্টা করবেন বলে জানান। এদিকে গতকাল দুপুর ১২টার দিকে সমবায় ব্যাংক মার্কেটের সামনে মানবন্ধন করে দোকান মালিকেরা। এ সময় মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. তোফিকুজ্জামান চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের কাছে জোর দাবী জানান। সাথে সাথে মার্কেটে একের পর এক চুরির ঘটনা বন্ধে পুলিশি হস্তক্ষেপ ও চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে মালামাল উদ্ধার করার আহ্বান জানান দোকান মালিকেরা। অন্যদিকে জনসাধারণের মতে, ডিসি অফিসের সামনে থেকে চুরি বড়ই দুঃখ জনক। এ ছাড়াও এই মার্কেটের সন্নিকটে রয়েছে জেলা ও দায়রা জজ আদালত। যেখানে সার্বক্ষণিক নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। তারপরেও তাদের নাকের ডগা থেকেই চারটি দোকানে চুরি হয়ে গেলো আর কেউ টের পেলো না। তবে এ মার্কেটের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক