শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর জুগিন্দা ফুটবল টুর্নামেন্টে রায়পুর একাদশ চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৩ ইং
গাংনীর জুগিন্দা ফুটবল টুর্নামেন্টে রায়পুর একাদশ চ্যাম্পিয়ন
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামবাসী আয়োজিত জুগিন্দা ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার রায়পুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়পুর একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে জুগিন্দা নাইন স্টার ক্লাবকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। খেলায় বিজয়ী দলের ইনজামুল ম্যান অব দ্য ম্যাচ ও পরাজিত দলের রাব্বিল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, শ্রমিক সর্দার আহাদুল ইসলাম, লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি পরিচালনা করেন মো. আলী ও তারিক আজিজ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল উপহার দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ