দর্শনাকে উপজেলা বাস্তবায়নের দাবীতে মোমবাতি জ্বালিয়ে ও মশাল নিয়ে যাত্রা :শত শত মানুষের অংশগ্রহণে আলোর পদ যাত্রা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০১৭
ইং
দর্শনা অফিস: শোকের মাসে আলোর যাত্রা, হতেই হবে দর্শনা উপজেলা’- এই স্লোগানকে সামনে রেখে দর্শনা উপজেলা বাস্তবায়নের দাবীতে আলোর যাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় দর্শনা উপজেলা আন্দোলনকারীদের উদ্যোগে দর্শনা সরকারী কলেজ শহীদ মিনার থেকে এ আলোর যাত্রা বের হয়ে দর্শনা আনন্দ বাজার শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। দর্শনা সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে বিকাল থেকে গণ-সংগীত চলতে থাকে। অপরদিকে একের পর এক বিভিন্ন সামাজিক, পেশাজীবি, রাজনৈতিক ও সাংস্কুতিক সংগঠনের মানুষ উপস্থিত হতে থাকে। এদের মধ্যে পাকৃষ্ণপুর গ্রামের প্রত্যয় যুব সংগঠন, রামনগর মাথাভাঙ্গা যুব সংঘ, পরানপুর গ্রাম, জাসদ শরীফ নুরুল আম্বিয়া দল, অনির্বাণ থিয়েটার, দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগার, লাল সবুজ দল, আস্থা, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদলসহ ব্যক্তিগত ভাবে আলোর পদ যাত্রায় যোগ দেন।
দর্শনা কলেজ চত্বর থেকে শত শত মানুষ মোমবাতি জ্বালিয়ে ও মশাল নিয়ে এ আলোর মিছিলে নিয়ে দর্শনা কেরুজ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এসে শেষে হয়। এরপর একে একে সকলেই মোমবাতি স্মৃতিসৌধে জালিয়ে রাখে। পদযাত্রা শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বক্তব্য রাখেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, প্রত্যয় যুব সংঘের সভাপতি কিতাব আলী ও সাধারণ সম্পাদক সাকিল হোসেন, গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, রামযুষের উপদেষ্টা আব্দুল মান্নান, সভাপতি ফয়সাল আহম্মেদ, যুবলীগের শেখ আসলাম তোতা, কেরুজ কর্মকতা শাহবুদ্দিন, এছাড়া সাংবাদিক আওয়াল হোসেন, প্রভাষক মিল্টন কুমার সাহা, হাসমত কবির, কবিরুল হক লিপু, মুকুল, সাজ্জাদ, আলো প্রমুখ। এরপর উপস্থিত সকলকে নিয়ে শপথ বাক্য পাঠ করান দর্শনা সরকারী কলেজের উপাধ্যক্ষ মোশাররফ হোসেন। সমগ্র আলোর যাত্রা পরিচালনা করেন উপজেলা আন্দোলনের মূখপাত্র আনোয়ার হোসেন।
কমেন্ট বক্স