শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উথলীতে ছাত্রলীগের শোডাউন

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৩ ইং
নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উথলীতে ছাত্রলীগের শোডাউন

প্রতিবেদক, উথলী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উথলী বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে শোডাউনটি উথলী ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সহসভাপতি সম্রাট হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চন্দন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক লাজু, সদস্য ছোটন, কৌশিক, রকিসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার, ৭ জানুয়ারি শুভ দিন নৌকা মার্কায় ভোট দিন স্লোগান দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ