শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৩ ইং
জীবননগরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জীবননগর অফিস:
জীবননগরে মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ কামাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মনোহরপুর মাঠ থেকে তাকে আটক করা হয়। তিনি মাধবখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। জীবননগর থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মনোহরপুর গ্রাম থেকে কামাল হোসেনকে আটক করে। এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা জব্দ হয়। গতকালই আটক আসমির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ